রহম চাদর আবু উবায়দা - লিরিক্স-Rohom Chador Lyrics
It is a most popular islamic song or Islamic Bangla Gojol . Lakhs of people like this song . It is one of the most famous Bangla Gojol singing by Abu Ubayda . It is a new and popular islamic song .
সারাক্ষণ তুমি এ হৃদয়ে থাকো
তুমি ছাড়া কিছু ভালো লাগে না,
কী রহম চাদরে জড়িয়ে রাখো
এই শোকর আদায়ের ভাষা পাই না!
বহমান এ প্রেমের স্রোতধারা
নিয়ে আসে জীবনে স্নিগ্ধ প্রহর
কিভাবে করিলে সিজদাহ্ তোমায়
হবে গোলামের শ্রেষ্ঠ শোকর
কী আবেশ জড়ানো হিম-বাতাসে
ধেয়ে আসে তব প্রেম-করুণা
পাপে তাপে ভরা এই জীবনে
আলেয়ার পিছু পিছু ছুটে চলা,
বিরহী মনের কথা তোমায় প্রভু
কেঁদে কেঁদে দু'হাত তুলে বলা।
কী রহম ঢালো এই মন জমিনে
এই রহম ছাড়া মন কিছু চায় না ||
গান : রহম চাদর
কথা : আবু উবায়দা, হুসাইন নুর
ডিরেক্টর : আবু হুরায়রা
সঙ্গীত আয়োজন : কিশোর আহমেদ
ফটোগ্রাফি : আবু তৈয়ব
এসিস্টেন ফটোগ্রাফি : এনামুল হক
0 মন্তব্যসমূহ