নীল আকাশে লক্ষ তারার জোনাক জ্বলেছে song lyrics, Nil akashe likho tatar jonak joleche islamic bangla song lyrics

  নীল আকাশে লক্ষ তারার জোনাক জ্বলেছে


 নীল আকাশে লক্ষ তারার জোনাক জ্বলেছে
আল্লাহ তায়ালা রহমতের দোয়ার খুলেছে ॥

মক্কা ধামে ছিল আমার মা আমিনার ঘর
এলেন সেথায় জ্যোতির্ময় এক আলোর সওদাগর।
তামাম জাহান তাই তো খুশির জোয়ার তুলেছে।

সর্ব কালের সেরা মানুষ নবী কূলের তাজ
স্বর্গলোকে নিয়ে এলেন আল- কোরআনের রাজ।
খোদাদ্রোহী শক্তি গুলোর মুখোশ খুলেছে।

আকাশ, মাটি, ফুল-পাখিদের আজকে মধুর মিতালী
মারহাবা মারহাবা বলে গাইছে সবাই গিতালী।
অন্ধকারে নতুন দিনের প্রদ্বীপ জ্বলেছে।

রহমতের ফলগুধারা মোহাম্মদ রাসূল
মরুর বুকে ফুটলো যেন মনমাতানো ফুল।
সালাম দিতে বনের পশুর জবান খুলেছে।

কথা ও সুরঃ হাসিনুর রব মানু
এলবামঃ চেতনা
প্রত্যয় শিল্পীগোষ্ঠী, রাজশাহী

0 মন্তব্যসমূহ