আল্লাহকে যে পাইতে চায় " ALLAH KE JE PAITE CHAI LYRICS "
আল্লাহকে যে পাইতে চায়
হযরতকে ভালবেসেআরশ কুর্সী লৌহ কালাম
না চাহিতেই পেয়েছে সে
হযরতকে ভালবেসে।
রাসুল নামের রশি ধরে
যেতে হবে খোদার ঘরে,
নদী তরঙ্গে যে পড়েছে ভাই
দরিয়াতে সে আপনি মেশে
হযরতকে ভালবেসে।
তর্ক করে দুঃখ ছাড়া
কি পেয়েছিস অবিশ্বাসী
কি পাওয়া যায় দেখনা বার এক
হযরতে মোর ভালবাসি।
এই দুনিয়ার দিবা-রাতি
ঈদ হবে তোর নিত্য সাথী
তুই যা চাস তাই পাবি হেথা
আহমদ চান যদি হেসে
হযরতকে ভালবেসে।

0 মন্তব্যসমূহ