আজ নিখিলে শুনছি খোদা, তোমার নামের জয় lyrics, Aj nikhile sunechi khoda tomar namer joy lyrics

আজ নিখিলে শুনছি খোদা

 
   আজ নিখিলে শুনছি খোদা, তোমার নামের জয়;
মিথ্যা পলিদ অকল্যানের আজকে পরাজয়।।

পাক আয়াতের হলফ- মুখে
ঐ দেখ কে দাঁড়ায় রুখে,
করবে সে দূর আজ না- পাকির চিহ্ন সমুদয়।।

কন্ঠে তাহার রুদ্র ধ্বনি আল্লাহু আকবর,
তার তাড়নায় ক্ষুদ্রতা সব দূর হবে সত্ত্বর;

ক্ষুদে ক্ষুদে মাবুদ যত
ঐ দেখ শির করছে নত
আজ জাহানে 'আল মুমিনে'র আবার অভ্যুদয়।।

দিকে দিকে তোমার নামের ঐ ওঠে তকবীর
ক্ষুদ্ধ ধরায় তোমার ভাষায় ডাক আসে শান্তির
ঐ দেখ সব দুঃস্থ দিলে জেগেছে প্রত্যয়।।

উঠল আজান ঐ শোনো ফের
সাম্য- সুলেহ ভ্রাতৃবোধের
তোমার বিধান তোমার বিচার জাগছে জগৎময়।।

- মুহাম্মদ আবুবকর-

0 মন্তব্যসমূহ